WordPress থিম বাছাইয়ের নিয়ম: দ্রুত, নিরাপদ ও SEO-বান্ধব থিম চিনবেন কীভাবে
ফ্রি নাকি প্রিমিয়াম, হালকা থিম কেন জরুরি, পেজ বিল্ডারের প্রভাব, nulled থিমের ঝুঁকি আর কেনার আগে কোন ১০টি বিষয় দেখবেন: WordPress থিম বাছাইয়ের সম্পূর্ণ গাইড।
WordPress সাইট বা অ্যাডমিন সাদা দেখালে বা ‘There has been a critical error’ এলে কী করবেন: রিকভারি ইমেইল, ডিবাগ মোড, প্লাগিন-থিম বন্ধ করা আর মেমরি লিমিট।
FlexoHost Team
Technical guides & hosting tips
প্লাগিন আপডেট দিলেন, তারপর সাইট খুলে দেখলেন পুরো সাদা পাতা, অথবা লেখা "There has been a critical error on this website"। একে বলে White Screen of Death। শুনতে ভয়ের হলেও বেশিরভাগ সময় এর কারণ একটা নির্দিষ্ট প্লাগিন বা থিম, আর সমাধান কয়েক মিনিটের।
functions.php-তে ভুল কোডনতুন WordPress-এ critical error হলে অ্যাডমিন ইমেইলে একটা বার্তা যায়, যাতে Recovery Mode লিংক থাকে। লিংকে ক্লিক করে লগইন করলে WordPress বলে দেয় কোন প্লাগিন বা থিম সমস্যা করছে, আর সেটা বন্ধ করার সুযোগ দেয়। স্প্যাম ফোল্ডারও দেখুন।
রিকভারি ইমেইল না পেলে:
public_html/wp-content-এ যান।plugins ফোল্ডারের নাম বদলে plugins-off করুন।plugins করুন। সব প্লাগিন বন্ধ অবস্থায় থাকবে।শুধু সন্দেহজনক একটা প্লাগিন হলে (যেমন এইমাত্র আপডেট করা), শুধু সেটার ফোল্ডারের নাম বদলালেই চলে।
প্লাগিন বন্ধ করেও সমস্যা থাকলে:
wp-content/themes-এ আপনার সক্রিয় থিমের ফোল্ডারের নাম বদলান।functions.php এডিট করে থাকলে সেই পরিবর্তন সরান, অথবা থিম আবার ইনস্টল করুন।wp-config.php ফাইলে /* That's all, stop editing! */ লাইনের আগে যোগ করুন:
define( 'WP_DEBUG', true );
define( 'WP_DEBUG_LOG', true );
define( 'WP_DEBUG_DISPLAY', false );
এখন সাইট খুললে এররের বিস্তারিত wp-content/debug.log ফাইলে লেখা হবে। সেখানে প্লাগিন বা থিমের নাম আর ফাইলের লাইন নম্বর দেখা যায়। কাজ শেষে WP_DEBUG আবার false করে দিন।
cPanel-এর Metrics → Errors-এও সর্বশেষ এরর দেখা যায়।
লগে "Allowed memory size of … bytes exhausted" দেখালে:
memory_limit বাড়িয়ে 256M করুন, অথবাwp-config.php-এ যোগ করুন: define( 'WP_MEMORY_LIMIT', '256M' );তবে বারবার মেমরি শেষ হলে কোনো প্লাগিন অস্বাভাবিক বেশি মেমরি খাচ্ছে কিনা দেখুন।
PHP ভার্সন সম্প্রতি বদলে থাকলে বা পুরনো প্লাগিন থাকলে cPanel-এর Select PHP Version-এ ভার্সন বদলে পরীক্ষা করুন। পড়ুন: cPanel-এ PHP ভার্সন পরিবর্তন।
আপডেটের সময় সংযোগ কেটে গেলে সাইট "Briefly unavailable for scheduled maintenance" দেখাতে পারে। public_html-এ .maintenance নামে ফাইল থাকলে মুছে দিন।
উপরের কিছুতেই না হলে সমস্যা শুরুর আগের দিনের ব্যাকআপ থেকে রিস্টোর করুন। পড়ুন: cPanel ব্যাকআপ ও রিস্টোর।
functions.php-তে বসাবেন নাসাদা পাতার পেছনে প্রায় সবসময় একটা প্লাগিন বা থিম থাকে। রিকভারি ইমেইল, প্লাগিন ফোল্ডারের নাম বদলানো আর ডিবাগ লগ, এই তিনটা দিয়ে বেশিরভাগ সমস্যা কয়েক মিনিটে ধরা যায়। আটকে গেলে FlexoHost সাপোর্টকে সাইটের নাম আর কখন থেকে হচ্ছে জানান।
কোনো প্লাগিন, থিম বা কোডে PHP-র গুরুতর ত্রুটি হয়েছে। WordPress সাধারণত অ্যাডমিন ইমেইলে একটা Recovery Mode লিংক পাঠায়, যেটা দিয়ে লগইন করে সমস্যাযুক্ত প্লাগিন বা থিম বন্ধ করা যায়।
অ্যাডমিন ইমেইল ভুল বা ইমেইল স্প্যামে যেতে পারে। সেক্ষেত্রে cPanel File Manager দিয়ে wp-content/plugins ফোল্ডারের নাম বদলে সব প্লাগিন বন্ধ করুন, তারপর একে একে চালু করে দোষী প্লাগিন খুঁজুন।
হ্যাঁ, ভিজিটরের সামনে এরর দেখালে নিরাপত্তা ঝুঁকি। WP_DEBUG_DISPLAY false রেখে শুধু লগে লিখুন, আর সমস্যা সমাধানের পর WP_DEBUG বন্ধ করে দিন।
Need fast hosting for your website?
NVMe SSD, LiteSpeed, free SSL and 24/7 support, with servers in Bangladesh (BDIX) and abroad.
ফ্রি নাকি প্রিমিয়াম, হালকা থিম কেন জরুরি, পেজ বিল্ডারের প্রভাব, nulled থিমের ঝুঁকি আর কেনার আগে কোন ১০টি বিষয় দেখবেন: WordPress থিম বাছাইয়ের সম্পূর্ণ গাইড।
নতুন WordPress সাইটে কোন প্লাগিনগুলো লাগবে: SEO, স্পিড, সিকিউরিটি, ব্যাকআপ, ফর্ম আর অ্যানালিটিক্সের জন্য সেরা ফ্রি প্লাগিন ও ব্যবহারের নিয়ম।
ওয়েবসাইট দ্রুত, নিরাপদ ও Google-বান্ধব রাখতে প্রতি সপ্তাহে, মাসে আর বছরে কী কী করবেন: আপডেট, ব্যাকআপ, স্পিড, SEO ও নিরাপত্তার সহজ চেকলিস্ট।
Please feel free to consult with one of our experts, who will thoroughly evaluate your specific requirements and provide a tailored proposal that perfectly aligns with your company's unique needs and realities.