cPanel ইমেইল Outlook, Gmail ও মোবাইলে সেটআপ: IMAP, POP3 ও SMTP সেটিং
info@yourdomain.com-এর মতো cPanel ইমেইল Outlook, Gmail অ্যাপ, iPhone ও Android-এ যোগ করার নিয়ম, সঠিক IMAP/SMTP পোর্ট আর Gmail POP বন্ধ হওয়ার পর কী করবেন।
ডোমেইনের ইমেইলে মেইল আসছে না, পাঠানো মেইল বাউন্স বা spam-এ যাচ্ছে? MX রেকর্ড, মেইলবক্স কোটা, Cloudflare, SPF/DKIM আর Track Delivery দিয়ে ধাপে ধাপে সমাধান।
FlexoHost Team
Technical guides & hosting tips

ক্লায়েন্ট বলছে মেইল পাঠিয়েছে, কিন্তু আপনার info@yourdomain.com-এ আসেনি? অথবা আপনার পাঠানো মেইল বাউন্স হচ্ছে বা spam-এ যাচ্ছে? cPanel ইমেইলের বেশিরভাগ সমস্যা কয়েকটা নির্দিষ্ট কারণে হয়, আর সেগুলো নিজেই পরীক্ষা করা যায়।
cPanel-এ Email → Email Accounts খুলুন। ঠিকানার পাশে Storage-এ ব্যবহৃত জায়গা দেখুন। পূর্ণ হলে প্রেরক "Mailbox quota exceeded" বাউন্স পায়।
পুরো হোস্টিংয়ের ডিস্ক বা inode পূর্ণ হলেও মেইল আসা বন্ধ হয়। cPanel-এর ডান পাশে Disk Usage আর File Usage দেখুন।
ডোমেইনের মেয়াদ শেষ হলে বা nameserver বদলে গেলে ইমেইল সবার আগে বন্ধ হয়। আমাদের Domain Expiry Checker আর WHOIS দিয়ে দেখে নিন।
MX রেকর্ড বলে দেয় আপনার ডোমেইনের মেইল কোন সার্ভারে যাবে।
mail.yourdomain.com বা ডোমেইনের নিজের নাম, priority 0।DNS রেকর্ড বুঝতে: DNS রেকর্ড কী।
Cloudflare-এ mail রেকর্ডের পাশে কমলা মেঘ (Proxied) থাকলে ইমেইল যায়-আসে না, কারণ Cloudflare ইমেইল ট্রাফিক বহন করে না। ওই রেকর্ড DNS only (ধূসর মেঘ) করুন।
cPanel-এর Email → Track Delivery-এ প্রেরকের ঠিকানা লিখে খুঁজুন। মেইলটা সার্ভারে পৌঁছেছিল কিনা, আর পৌঁছালে কেন আটকেছে, সেখানে দেখা যায়।
| বাউন্স বা লক্ষণ | কারণ | সমাধান |
|---|---|---|
| Authentication failed | ইমেইল অ্যাপে SMTP সেটিং ভুল | SMTP পোর্ট 465, authentication চালু, পুরো ঠিকানা ইউজারনেম |
| 550 SPF check failed | SPF রেকর্ড নেই বা ভুল | Email Deliverability থেকে SPF ঠিক করুন |
| প্রাপকের spam-এ যায় | DKIM/DMARC নেই, বা বেশি মেইল একসাথে | DKIM, DMARC যোগ করুন, ধীরে পাঠান |
| ঘণ্টায় সীমা পূর্ণ | প্ল্যানের ঘণ্টায় পাঠানোর সীমা | নিউজলেটারের জন্য আলাদা মেইলিং সার্ভিস |
| 550 blocked / blacklisted | সার্ভার বা IP কোনো তালিকায় | হোস্টকে জানান |
cPanel-এ Email → Email Deliverability খুলুন। ডোমেইনের পাশে "Problems Exist" দেখালে Manage চাপুন। cPanel দেখাবে কোন SPF বা DKIM রেকর্ড দরকার, আর DNS এই সার্ভারে থাকলে এক ক্লিকে ঠিক করে দেয়। বিস্তারিত: ইমেইল SPF, DKIM, DMARC।
Webmail-এ মেইল এলে কিন্তু ফোন বা Outlook-এ না এলে সমস্যা অ্যাপের সেটিংয়ে। দেখুন: cPanel ইমেইল Outlook, Gmail ও মোবাইলে সেটআপ।
মেইল না এলে মেইলবক্স, ডোমেইনের মেয়াদ, MX আর Cloudflare এই চারটা আগে দেখুন। মেইল না গেলে SMTP সেটিং আর SPF/DKIM দেখুন। Track Delivery প্রায় সব সময় আসল কারণটা দেখিয়ে দেয়। FlexoHost গ্রাহক হলে প্রেরকের ঠিকানা আর সময়সহ WhatsApp বা live chat-এ জানান, আমরা সার্ভারের লগ দেখে বলে দেব।
প্রথমে মেইলবক্স ফুল কিনা (cPanel → Email Accounts-এ Storage), তারপর ডোমেইনের MX রেকর্ড ঠিক আছে কিনা, আর ডোমেইনের মেয়াদ শেষ হয়েছে কিনা দেখুন। এই তিনটাই সবচেয়ে সাধারণ কারণ।
Cloudflare-এ mail রেকর্ডের পাশে কমলা মেঘ (Proxied) চালু থাকলে ইমেইল কাজ করে না। mail আর MX-সম্পর্কিত A রেকর্ড 'DNS only' (ধূসর মেঘ) করুন।
SPF, DKIM আর DMARC রেকর্ড না থাকলে বা ভুল থাকলে Gmail মেইল সন্দেহ করে। cPanel-এর Email Deliverability থেকে এগুলো ঠিক করুন, আর শুরুর দিকে বেশি মেইল একসাথে পাঠাবেন না।
মেইলবক্সের বরাদ্দ জায়গা পূর্ণ। পুরনো মেইল আর অ্যাটাচমেন্ট মুছুন, অথবা cPanel-এর Email Accounts → Manage থেকে স্টোরেজ বাড়ান (প্ল্যানের মোট ডিস্কের মধ্যে)।
কোনটা নেবেন বুঝতে পারছেন না?
৫টা প্রশ্নের উত্তর দিন, ১ মিনিটে আপনার সাইটের জন্য সঠিক প্ল্যান আর দাম দেখুন।
Need fast hosting for your website?
NVMe SSD, LiteSpeed, free SSL and 24/7 support, with servers in Bangladesh (BDIX) and abroad.
info@yourdomain.com-এর মতো cPanel ইমেইল Outlook, Gmail অ্যাপ, iPhone ও Android-এ যোগ করার নিয়ম, সঠিক IMAP/SMTP পোর্ট আর Gmail POP বন্ধ হওয়ার পর কী করবেন।
‘The uploaded file exceeds the upload_max_filesize directive’ বা ‘413 Request Entity Too Large’ এরর? cPanel থেকে upload_max_filesize, post_max_size ও memory_limit বাড়ানোর নিয়ম।
phpMyAdmin-এ বড় .sql ফাইল ইমপোর্ট হচ্ছে না? কম্প্রেস, সাইজ লিমিট বাড়ানো, SSH আর #1046, #1062, utf8mb4_0900_ai_ci এররের ধাপে ধাপে সমাধান।
Please feel free to consult with one of our experts, who will thoroughly evaluate your specific requirements and provide a tailored proposal that perfectly aligns with your company's unique needs and realities.